মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ ।। ২৩ আষাঢ় ১৪৩৩ ।। ২২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা সাড়ে ৩ হাজার ছাড়িয়েছে পুকুরে গোসল করতে নেমে মাদরাসা ছাত্রের মৃত্যু কিশোরগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীল বৈঠক ভারতে এআই-নির্মিত অশ্লীল কনটেন্টের টার্গেট মুসলিম নারীরা মাওলানা ইসমাঈল বরিশালী অসুস্থ হয়ে ফের হাসপাতালে, দোয়া কামনা ১৬ দেশের ২৫০ রাজকীয় ওমরাহযাত্রী মদিনায় পৌঁছাবেন বুধবার সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবসের আয়োজনের নিন্দা হেফাজতে ইসলামের ‘ইসলামী আন্দোলনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানুষের আস্থা ধরে রাখা’ ‘ছাত্র-জনতার রক্ত নিয়ে তামাশা করতে কাউকে সংসদে পাঠানো হয়নি’ হারাম দৃষ্টি কেড়ে নেয় হালাল সৌন্দর্য

মাওলানা ইসমাঈল বরিশালী অসুস্থ হয়ে ফের হাসপাতালে, দোয়া কামনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

কওমি মাদরাসার বোর্ডগুলোর সর্বোচ্চ অথরিটি আল হাইয়াতুল উলয়ার পরীক্ষা নিয়ন্ত্রক, হজরত হাফেজ্জী হুজুর রহ.-এর অন্যতম খলিফা এবং জামিয়া নুরিয়া কামরাঙ্গীরচরের শায়খুল হাদিস মাওলানা ইসমাঈল বরিশালী হুজুর আবারও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

তিনি বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা গুরুতর।

বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমির এবং কামরাঙ্গীরচর মাদরাসার সিনিয়র উস্তাদ মাওলানা মুজিবুর রহমান হামিদী তাঁর অসুস্থতার খবর জানিয়েছেন এবং সবার কাছে দোয়া চেয়েছেন।

দেশের প্রবীণ এই আলেমে দীন বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছেন। তিনি গত বছর স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হয়ে বেশ কিছু দিন চিকিৎসা নেন।

মাওলানা ইসমাঈল বরিশালী হজরত হাফেজ্জী হুজুর রহ.-এর সান্নিধ্যপ্রাপ্ত ও তাঁর খলিফা। বর্তমানে তিনি জামিয়া নূরিয়া কামরাঙ্গীরচরের শাইখুল হাদিস এবং প্রতিষ্ঠানটির সাত সদস্যবিশিষ্ট পরিচালনা বোর্ডের একজন সদস্য। নূরিয়ার পাশাপাশি তিনি দেশের বিভিন্ন মাদরাসায়ও হাদিসের দরস প্রদান করে থাকেন।

প্রবীণ এই আলেম শুরু থেকেই আল-হাইয়্যাতুল উলয়া লিল-জামিয়াতিল কওমিয়ার পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করে আসছেন। এর আগে তিনি বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের পরীক্ষা নিয়ন্ত্রক ছিলেন। দেশ-বিদেশে তাঁর হাজার হাজার ছাত্র ও ভক্ত-মুরিদান রয়েছেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ