মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা অপরাধী যে-ই হোক, প্রাপ্য বিচার নিশ্চিত করতে হবে: মাওলানা ইউসুফী গোসল ফরজ অবস্থায় করণীয় ও বর্জনীয় যাত্রাবাড়ীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু সিরাজগঞ্জে ইকোপার্কের গোলঘর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার 

সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক

একীভূত হয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের সাধারণ আমানতকারীদের জন্য তাদের জমা অর্থের মূল টাকা উত্তোলনের সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, চলতি ও সঞ্চয়ী হিসাবের স্থিতি এবং মেয়াদি আমানতের আসল টাকা এককালীন উত্তোলন করা যাবে। তবে এ মুহূর্তে মূল টাকার সঙ্গে কোনো মুনাফা দেওয়া হবে না।

সোমবার (৩১ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ব্যাংক রেজল্যুশন ডিপার্টমেন্ট থেকে এ বিষয়ে সার্কুলার লেটার জারি করা হয়। দেশের সব তফসিলি ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে নির্দেশনাটি পাঠানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ‘ব্যাংক রেজল্যুশন স্কিম, ২০২৫’-এর আওতায় অ-প্রাতিষ্ঠানিক বা সাধারণ ব্যক্তি আমানতকারীরা হস্তান্তরকারী ব্যাংকে জমা থাকা চলতি, সঞ্চয়ী ও মেয়াদি হিসাবের মূল টাকা উত্তোলন করতে পারবেন।

তবে আমানতের বিপরীতে অর্জিত বা প্রাপ্য মুনাফা এই সুবিধার অন্তর্ভুক্ত হবে না। অর্থাৎ গ্রাহক আপাতত শুধু নিজের জমা দেওয়া আসল অর্থই ফেরত পাবেন।

মূল টাকা উত্তোলনের ক্ষেত্রেও রয়েছে গুরুত্বপূর্ণ শর্ত। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, কোনো আমানতকারী এই সুবিধা গ্রহণ করলে সেটিকে সম্মিলিত ইসলামী ব্যাংকের পক্ষ থেকে ওই গ্রাহকের ‘পূর্ণ ও চূড়ান্ত নিষ্পত্তি’ হিসেবে বিবেচনা করা হবে। পরবর্তী সময়ে একই হিসাবের বিপরীতে কোনো অতিরিক্ত দাবি গ্রহণযোগ্য হবে না।

এ ছাড়া গ্রাহকের আমানতের অর্থ পরিশোধের আগে হস্তান্তরকারী ব্যাংকের কাছে কোনো ঋণ বা দায় থাকলে তা আমানতের অর্থ থেকে সমন্বয় করা হবে। এরপর অবশিষ্ট অর্থ গ্রাহককে দেওয়া হবে।

ব্যাংকটির প্রধান কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী, ব্যক্তি আমানতকারীরা টাকা উত্তোলনের জন্য ১ থেকে ৭ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট শাখায় আবেদন করতে পারবেন। আবেদন যাচাই-বাছাই শেষে ৭ সেপ্টেম্বর থেকে এককালীন মূল টাকা উত্তোলন বা নগদায়নের কার্যক্রম শুরু হবে।

আল-ওয়াদিয়া চলতি হিসাব, মুদারাবা সঞ্চয়ী হিসাব, এমটিডিআর ও ডিপিএসসহ বিভিন্ন ধরনের আমানত হিসাব থেকে গ্রাহকেরা মূল টাকা তুলতে পারবেন।

তবে হিসাব বন্ধ না করে চালু রাখলে চুক্তি অনুযায়ী নির্ধারিত হারে মুনাফা পাওয়ার সুযোগ থাকবে। ব্যাংকের কার্যক্রম স্বাভাবিক হলে মুনাফাসহ যেকোনো পরিমাণ অর্থ জমা ও উত্তোলনের সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আমানতের টাকা ফেরত দেওয়ার কার্যক্রমকে কেন্দ্র করে গ্রাহকদের আস্থা পুনরুদ্ধারে ১ সেপ্টেম্বর ‘বিশেষ দিবস’ পালনের নির্দেশ দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

এদিন শাখা ও উপশাখাগুলো সাজানো, কর্মকর্তাদের নির্ধারিত ও মার্জিত পোশাকে উপস্থিত থাকা এবং গ্রাহকদের ফুল বা উপহার দিয়ে অভ্যর্থনা জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া জ্যেষ্ঠ নাগরিক, নারী ও প্রতিবন্ধী গ্রাহকদের অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত সেবা দিতে বলা হয়েছে। শাখাগুলোতে পরিচ্ছন্ন ও ইতিবাচক পরিবেশ বজায় রাখার পাশাপাশি গ্রাহকসেবার মান ও সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা রয়েছে।

আর্থিক সংকট ও বিভিন্ন অনিয়ম-জালিয়াতির অভিযোগে সংকটে পড়া এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়।

এই পাঁচ ব্যাংকের প্রায় ৭৬ লাখ আমানতকারীর মোট আমানতের পরিমাণ প্রায় ১ লাখ ৪২ হাজার কোটি টাকা। এর মধ্যে ব্যক্তি আমানতকারীদের সঞ্চয়ী হিসাবে রয়েছে প্রায় ১৫ হাজার কোটি টাকা। অন্যদিকে, একীভূত হওয়া ব্যাংকগুলোর মোট ঋণের প্রায় ৮৬ শতাংশ খেলাপি।

২০২৫ সালের নভেম্বরে সরকারি মালিকানায় যাত্রা শুরু করা সম্মিলিত ইসলামী ব্যাংকের অনুমোদিত মূলধন ৪০ হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার দিয়েছে ২০ হাজার কোটি টাকা। বাকি ১৫ হাজার কোটি টাকার বিপরীতে আমানতকারীদের শেয়ার দেওয়ার কথা রয়েছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ