মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা অপরাধী যে-ই হোক, প্রাপ্য বিচার নিশ্চিত করতে হবে: মাওলানা ইউসুফী গোসল ফরজ অবস্থায় করণীয় ও বর্জনীয় যাত্রাবাড়ীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু সিরাজগঞ্জে ইকোপার্কের গোলঘর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার 

সিরাজগঞ্জে ইকোপার্কের গোলঘর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

সিরাজগঞ্জ সদর উপজেলার যমুনা সেতু সংলগ্ন ইকোপার্কের একটি গোলঘর থেকে মো. সালাম ওরফে রঞ্জু সর্দার (৬৫) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।

সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে স্থানীয় লোকজন গোলঘরের মধ্যে লাশটি দেখতে পেয়ে সিরাজগঞ্জ সদর থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নিহত সালাম ওরফে রঞ্জু সর্দার সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার প্রতাপ গ্রামের মৃত ওমর আলী সরদারের ছেলে।

সিরাজগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান ঢাকা পোস্টকে বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরিবারকে খোঁজ দেওয়া হয়েছে। মরদেহের ময়নাতদন্ত ও পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ