রবিবার, ০৫ জুলাই ২০২৬ ।। ২১ আষাঢ় ১৪৩৩ ।। ২০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আস-সুন্নাহর শেফ ট্রেনিংয়ে ৫০ ধরনের খাবার, প্রশংসা শায়খ আহমাদুল্লাহর আরজাবাদ মাদরাসায় আওলাদে রাসুল সাইয়েদ মাওলানা আজহার মাদানী কী হচ্ছে নারায়ণগঞ্জের দেওভোগ মাদরাসায়? ইফা’র নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি, আর্থিক লেনদেন থেকে সতর্ক থাকার আহ্বান শুধু হরমুজই নয়, আরও আছে ইরানের ‘বিকল্প অস্ত্র’—মেদভেদেভের সতর্কবার্তা গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩১ নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত, আহত ৪ জাফলংয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ২ শেখ হাসিনার দেশে ফিরতে কোনো আইনি বাধা নেই: চিফ প্রসিকিউটর তথ্য মন্ত্রণালয়ের বিদ্যমান আইন সময়োপযোগী করা হবে: তথ্যমন্ত্রী

জাফলংয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

গোয়াইনঘাট প্রতিনিধি
 
সিলেটের গোয়াইনঘাট উপজেলার মধ্য জাফলং ইউনিয়নে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও দুই সহপাঠী। তারা বর্তমানে সিলেট কুইন্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

রোববার (৫ জুলাই) দুপুরে উপজেলার ৩নং পূর্ব জাফলং ইউনিয়নের রাধানগর-বাউরভাগ চা বাগান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম সাকিব আহমদ (১৬)। তিনি উপজেলার নয়াবস্তি গ্রামের মহরম মিয়ার ছেলে। আহতরা হলেন রায়হান আহমেদ ওরফে রাহুল (১৬), তিনি ছৈলাখেল গ্রামের হাবিবুর রহমান (হবি) মিয়ার ছেলে এবং জয় (১৬), তিনি লাখেরপাড় গ্রামের রাজ্জাক মিয়ার ছেলে। তারা তিনজনই অষ্টম শ্রেণির শিক্ষার্থী ও সহপাঠী।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, চলমান অষ্টম শ্রেণির পরীক্ষা শেষে তিন বন্ধু মোটরসাইকেলযোগে জাফলং চা বাগান এলাকায় ঘুরতে যায়। পরে রাধানগর বাজারে যাওয়ার পথে তাদের বহনকারী একটি পালসার মোটরসাইকেল দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই সাকিব আহমদ নিহত হন।

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে এবং আরও দুইজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। বিষয়টি আইনগতভাবে প্রয়োজনীয় প্রক্রিয়াধীন রয়েছে।

আইও


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ