রবিবার, ০৫ জুলাই ২০২৬ ।। ২১ আষাঢ় ১৪৩৩ ।। ২০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :

আস-সুন্নাহর শেফ ট্রেনিংয়ে ৫০ ধরনের খাবার, প্রশংসা শায়খ আহমাদুল্লাহর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

পেশাদার শেফ ও কিচেন ম্যানেজার তৈরির লক্ষ্যে আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিচালিত প্রফেশনাল কুকিং অ্যান্ড ক্যাটারিং ম্যানেজমেন্ট কোর্স-এর ৫ম ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রম শেষ হয়েছে। চূড়ান্ত ব্যবহারিক পরীক্ষায় শিক্ষার্থীরা ৫০টিরও বেশি ধরনের খাবার প্রস্তুত করে নিজেদের দক্ষতার প্রমাণ দেন।

রোববার (৫ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বিষয়টি জানান বিশিষ্ট ইসলামি আলোচক আহমাদুল্লাহ।

তিনি জানান, চূড়ান্ত ব্যবহারিক পরীক্ষায় শিক্ষার্থীদের প্রস্তুত করা বিভিন্ন খাবার পরিদর্শন, স্বাদগ্রহণ ও মূল্যায়ন করা হয়। একই সঙ্গে তাদের রান্নার দক্ষতার প্রশংসা করে ভবিষ্যৎ পেশাগত জীবনের জন্য দোয়া ও শুভকামনা জানানো হয়।

আহমাদুল্লাহ জানান, এর মধ্য দিয়ে কোর্সটির ৫ম ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। শিগগিরই ৬ষ্ঠ ব্যাচের ক্লাস শুরু হবে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, এ পর্যন্ত এই কোর্স থেকে মোট ৮৫ জন শিক্ষার্থী প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। তাদের অধিকাংশই বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ ও প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। এছাড়া কয়েকজন নিজস্ব ক্যাটারিং বা খাদ্যসংশ্লিষ্ট ব্যবসাও গড়ে তুলেছেন।

ফেসবুক পোস্টে আহমাদুল্লাহ বলেন, দক্ষতা, নৈতিকতা ও পেশাদারিত্বের সমন্বয়ে দেশের খাদ্য ও আতিথেয়তা খাতের জন্য বিশ্বমানের দক্ষ শেফ ও কিচেন ম্যানেজার তৈরি এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই এই প্রশিক্ষণ কর্মসূচির মূল লক্ষ্য।

তিনি প্রশিক্ষণ সম্পন্নকারী শিক্ষার্থীদের সফলতা কামনা করেন এবং আগ্রহীদের আগামী ব্যাচে অংশগ্রহণের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।

/আইও


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ