মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা অপরাধী যে-ই হোক, প্রাপ্য বিচার নিশ্চিত করতে হবে: মাওলানা ইউসুফী গোসল ফরজ অবস্থায় করণীয় ও বর্জনীয় যাত্রাবাড়ীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু সিরাজগঞ্জে ইকোপার্কের গোলঘর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার 

সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন জাতীয় মহিলা মাদরাসার ১০০ ছাত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক

মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনচরিত ও আদর্শ সম্পর্কে জ্ঞান ও আগ্রহ বাড়াতে আয়োজিত জাতীয় সাধারণ জ্ঞান প্রতিযোগিতা-২০২৬-এ জাতীয় মহিলা মাদরাসার ১০০ ছাত্রী অংশ নিচ্ছেন।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম আয়োজিত ‘মহানবী (সা.)-এর জীবনচরিতভিত্তিক জাতীয় সাধারণ জ্ঞান প্রতিযোগিতা-২০২৬’-এ মাদরাসাটির ১০০ ছাত্রী নিবন্ধন সম্পন্ন করেছেন বলে জানিয়েছেন জাতীয় মহিলা মাদরাসা, রামপুরা, ঢাকার পরিচালক মুফতী সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের।

আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, বিপুলসংখ্যক প্রতিযোগীর আগ্রহের পরিপ্রেক্ষিতে প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ানো হয়েছে। নতুন সূচি অনুযায়ী, আগামী ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত নিবন্ধন করা যাবে। পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩০ অক্টোবর শুক্রবার সকাল ১০টায়।

এর আগে পরীক্ষার সময় নির্ধারণ করা হলেও কওমি মাদরাসার শিক্ষার্থীদের দ্বিতীয় সাময়িক পরীক্ষার সময়ের সঙ্গে তা মিলে যাওয়ায় প্রতিযোগীদের সুবিধার্থে পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। একই সঙ্গে প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় দিতে নিবন্ধনের সময়ও বাড়ানো হয়েছে।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, যারা ২৮ আগস্টের মধ্যে প্রথম ধাপে নিবন্ধন করেছেন, তাদের বই ৪ সেপ্টেম্বরের মধ্যে বুকিং করে দেওয়া হবে। আর ২৮ আগস্টের পর দ্বিতীয় ধাপে যারা নিবন্ধন করবেন, তাদের কাছে বই পাঠানো হবে ২২ সেপ্টেম্বর। প্রতিযোগিতার প্রস্তুতি-সংক্রান্ত দিকনির্দেশনাও ৪ সেপ্টেম্বর থেকে দেওয়া শুরু হবে।

প্রতিযোগিতার প্রশ্নপত্র তৈরি করা হবে মুহাম্মদ যাইনুল আবিদীন রচিত ‘আমাদের নবীজি’ গ্রন্থ অবলম্বনে। বইটির আলোকে বিশেষজ্ঞদের একটি টিম মোট ৫০টি বহুনির্বাচনি (এমসিকিউ) প্রশ্ন তৈরি করবে।

নিবন্ধনের জন্য বইয়ের মূল্য ও কুরিয়ার খরচ বাবদ ৩০০ টাকা দিতে হবে। বই কেনার মাধ্যমেই নিবন্ধন চূড়ান্ত হবে। নিবন্ধন সম্পন্ন হওয়ার পর ‘আমাদের নবীজি’ বইটি কুরিয়ারের মাধ্যমে অংশগ্রহণকারীর ঠিকানায় পাঠানো হবে। পাশাপাশি প্রতিযোগীদের একটি ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করা হবে, যেখানে প্রস্তুতি ও প্রয়োজনীয় বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হবে।

প্রতিযোগিতায় মোট ৭৫ জন বিজয়ীকে ৫ লাখ টাকার বেশি মূল্যের পুরস্কার দেওয়া হবে। প্রথম বিজয়ী পাবেন ওমরাহ পালনের সুযোগ। দ্বিতীয় বিজয়ী পাবেন ৫০ হাজার টাকা এবং তৃতীয় বিজয়ী পাবেন ৩০ হাজার টাকা। চতুর্থ থেকে ২৫তম স্থান অর্জনকারী ২২ জন পাবেন ২ হাজার টাকা করে। আর ২৬তম থেকে ৭৫তম স্থান অর্জনকারী ৫০ জন পাবেন ৫ হাজার টাকা সমমূল্যের বই।

আয়োজকরা জানিয়েছেন, শিশু-কিশোর, শিক্ষার্থী, নারী-পুরুষসহ সর্বস্তরের মানুষের মধ্যে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ সম্পর্কে জ্ঞান ও আগ্রহ সৃষ্টি করাই এ আয়োজনের মূল লক্ষ্য। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদরাসার শিক্ষার্থীদের পাশাপাশি যেকোনো শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নিতে পারবেন।

তবে আওয়ার ইসলাম পরিবারের কোনো সদস্য এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না। প্রযুক্তিগত ত্রুটি, বিদ্যুৎ, নেটওয়ার্ক বা অন্য কোনো কারিগরি সমস্যার কারণে নির্ধারিত সময়ে পরীক্ষায় অংশ নিতে কিংবা উত্তর জমা দিতে না পারলে তার দায় কর্তৃপক্ষ নেবে না। প্রতিযোগিতার নিয়ম পরিবর্তন কিংবা যেকোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও আয়োজক কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

আগ্রহীদের আগামী ১৫ সেপ্টেম্বর রাত ১২টার মধ্যে নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।

যোগাযোগ: ০১৯০২৮৯১৯৯৬ (বিকাশ, নগদ ও হোয়াটসঅ্যাপ)

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ