বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইলম, আমল ও সমাজসংস্কারে এক উজ্জ্বল নক্ষত্র এনায়েতুল্লাহ বদরপুরী (রহ.) হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১ হাজার ১৯৪ ‘ধানমন্ডিতে এপেক্সের গোডাউনে ফায়ার সেফটির অনুমোদন ছিল না’ ফেসবুক স্ক্রলে আপত্তিকর দৃশ্য চোখে পড়লে কি অজু ভেঙে যাবে? শরিয়া বিরোধী হেবা আইন বাতিল করতে হবে: ফয়জুল করীম বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ‘পল্লবী-রূপনগরে পানির সংকট দূর করতে নতুন পাম্প, হবে সরকারি হাসপাতাল’ 

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

কুমিল্লায় চট্টগ্রামগামী ‘বিরতিহীন সুবর্ণ এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়ে দাদি-নাতনির মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে কুমিল্লা রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দাদির নাম ঝরনা বেগম (৩৮)। তবে নাতনির নাম জানা যায়নি। ঝরনা বেগম মুরাদনগরের মো. রুকু মিয়ার মেয়ে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্টেশনের ফুটওভার ব্রিজ থেকে ২০-৩০ ফুট সামনে রেললাইন ধরে হাঁটছিলেন দাদি ও নাতনি। এ সময় চট্টগ্রামগামী বিরতিহীন সুবর্ণ ট্রেন ঢুকে পড়লে দুজনই দিকভ্রান্ত হয়ে পড়েন। এ সময় তারা একজন আরেকজনের হাত ধরে টানাটানি করতে থাকেন।

একপর্যায়ে নাতনি রেললাইন থেকে সামান্য নিচে নেমে এলেও দাদি রেললাইনের মাঝেই থেকে যান। এতে ট্রেনে কাটা পড়ে দাদি নিহত হন এবং ধাক্কা লেগে নাতনির মৃত্যু হয়।

কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহরাব হাসান জানান, দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সূত্র ধরে একজনের পরিচয় পাওয়া গেছে। স্থানীয়দের মাধ্যমে প্রাথমিকভাবে জানা গেছে নিহত দুজন সম্পর্কে দাদি-নাতনি। তবে তারা কেন কী উদ্দেশে এখানে এসেছিলেন এবং রেললাইনে কেন হাঁটাহাঁটি করছিলেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ