মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা অপরাধী যে-ই হোক, প্রাপ্য বিচার নিশ্চিত করতে হবে: মাওলানা ইউসুফী গোসল ফরজ অবস্থায় করণীয় ও বর্জনীয় যাত্রাবাড়ীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

সিলেটের সাদাপাথরে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটন কেন্দ্রে ঘুরতে এসে মাইনুল ইসলাম রিফাত (২১) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। তিনি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বাসিন্দা।

শনিবার (১৫ আগস্ট) বেলা ১২টার দিকে এ র্দুঘটনা ঘটে। কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাতিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

সাব্বির রহমান জানান, তারা চার বন্ধু মিলে ব্রাহ্মণবাড়িয়া থেকে সাদাপাথর ঘুরতে আসেন। সকাল ১১টার দিকে পর্যটন কেন্দ্রে পৌঁছে তারা গোসল করতে পানিতে নামেন। গসলে নামার কিছুক্ষণ পর রিফাত নিখোঁজ হন। পরে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত রিফাত ও তার সঙ্গে থাকা বন্ধুরা সবাই নবীনগর সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে।

কোম্পানীগঞ্জ থানার ওসি উসমান গনি বলেন, সাদাপাথর ঘুরতে এসে একজন পর্যটকের মৃত্যু হয়েছে। তার লাশ কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ