শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩০ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

রংপুর প্রতিনিধি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শহীদ আবু সাঈদসহ জুলাই শহীদদের স্মরণে দোয়া ও ইসলাহী ইজতেমা অনুষ্ঠিত হয়েছে। ইসলামী ছাত্র আন্দোলন এই অনুষ্ঠানের আয়োজন করে।

শুক্রবার (১৪ আগস্ট) বাদ আসর আয়োজিত এ ইজতেমায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে নসিহত ও দোয়া পরিচালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই)।

এ সময় তিনি শিক্ষার্থীদের দ্বীনি ও নৈতিক জীবন গঠনের প্রতি গুরুত্বারোপ করেন এবং জুলাই আন্দোলনে শহীদদের জন্য বিশেষ দোয়া করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ, কেন্দ্রীয় শুরা সদস্য ফারহান আবসার এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মিরাজুল ইসলাম।

ইজতেমায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। শেষে শহীদ আবু সাঈদসহ জুলাই আন্দোলনে নিহতদের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ