রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘বালিকা মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ করছে, দরকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শতবর্ষী মসজিদ গুঁড়িয়ে দেওয়া ন্যায়বিচারের নীতির গুরুতর লঙ্ঘন: মাহমুদ মাদানী নেপালে আমিরে মজলিসকে অভ্যর্থনা এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলির গুগল ফরম পূরণের নতুন সুযোগ যে মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে ঠাঁই পেলেন এমপি হানজালা রাজধানীর যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে মুয়াজ্জিনদের দক্ষতা উন্নয়নে দ্বিতীয় দফায় আস-সুন্নাহর ১০ দিনের প্রশিক্ষণ প্যারিসে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেল বাংলাদেশি শিশুর   ৪৩৪১ হাজিকে প্রায় ৫ কোটি টাকা ফেরত দিচ্ছে সরকার একজন লেখকের চিন্তার বস্তুনিষ্ঠতা ও বুদ্ধিবৃত্তিক সততা

একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

একজন শিক্ষক আন্তরিক ও নিষ্ঠাবান হলে একটি প্রজন্মকে আলোকিত করা সম্ভব বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হক এনাম। তিনি বলেন, শিশুর হাতে বই তুলে দেওয়ার মধ্য দিয়েই একজন শিক্ষকের দায়িত্ব শেষ হয় না, তার মেধা, মনন, নৈতিকতা ও ভবিষ্যতের ভিত গড়ে তোলার গুরুদায়িত্বও শিক্ষকের ওপর বর্তায়।

শনিবার (৮ আগস্ট) দুপুরে পটিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে সহকারী প্রাথমিক শিক্ষকদের ভূমিকা শীর্ষক আলোচনাসভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। পটিয়া উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষক সমিতি এ অনুষ্ঠানের আয়োজন করে।

এমপি এনামুল বলেন, একটি জাতির ভবিষ্যৎ নির্ভর করে তার প্রাথমিক শিক্ষার ভিত্তির ওপর। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা শুধু পাঠদান করেন না, তারা একটি শিশুর স্বপ্ন, নৈতিকতা ও ভবিষ্যৎ গড়ে দেন। তাই মানসম্মত শিক্ষা বাস্তবায়নে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, শুধু বিদ্যালয়ের ভবন, অবকাঠামো কিংবা আধুনিক সরঞ্জাম দিয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন দক্ষ, প্রশিক্ষিত ও দায়িত্বশীল শিক্ষক। একজন শিক্ষক যদি নিজের দায়িত্বকে শুধু চাকরি হিসেবে না দেখে একটি মহান পেশাগত দায়িত্ব হিসেবে গ্রহণ করেন, তাহলে শিক্ষার্থীদের জীবন বদলে দেওয়া সম্ভব।

এই সংসদ সদস্য আরও বলেন, আজকের শিশুরাই আগামী দিনের বাংলাদেশ পরিচালনা করবে। তাদের শুধু ভালো ফলাফল করালেই হবে না, সৎ, মানবিক, দেশপ্রেমিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে প্রাথমিক শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য।

পটিয়া উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মাহমুদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফিরোজ আহাম্মদ।

এসএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ