মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :

১৫ আগস্ট জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক

কাদিয়ানি সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা, তাদের সব ধরনের বই-পুস্তক নিষিদ্ধ ও বাজেয়াপ্ত করার দাবিতে আগামী ১৫ আগস্ট রাজধানীতে জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন আয়োজনের ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ।

সোমবার (৩ আগস্ট) রাজধানীর উত্তরার জামাআতুল মানহাল মিলনায়তনে ঢাকা মহানগর উত্তরা জোনের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় এ ঘোষণা দেওয়া হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ওইদিন বেলা ২টায় রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) হলরুমে সম্মেলন অনুষ্ঠিত হবে।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের মহাসচিব মাওলানা মুহিউদ্দিন রাব্বানী বলেন, খতমে নবুওয়তের আকিদা সংরক্ষণ এবং কাদিয়ানীদের অপতৎপরতা প্রতিরোধ করা প্রতিটি মুসলিমের ঈমানি দায়িত্ব। তিনি দেশের ওলামায়ে কেরাম, মাশায়েখ এবং ধর্মপ্রাণ মুসলমানদের সম্মেলনে উপস্থিত থেকে কর্মসূচি সফল করার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি হাফেজ মাওলানা নাজমুল হাসান কাসেমী বলেন, উত্তরার ওলামায়ে কেরামের মধ্যে যে ঐক্য ও উদ্দীপনা দেখা গেছে, তা ১৫ আগস্টের জাতীয় সম্মেলন সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদী। তিনি দাবি করেন, কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে এ সম্মেলনে ব্যাপক সাড়া পাওয়া যাবে।

সংগঠনের যুগ্ম মহাসচিব মুফতি কিফায়েতুল্লাহ আজহারীর সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন যুগ্ম মহাসচিব মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা আব্দুল কাইয়ুম ইসলামবাগ, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা রাশিদ বিন নূর, মাওলানা নজিরুল ইসলাম, মুফতি মহিউদ্দিন মাসুম, মুফতি কেফায়েত উল্লাহ নোমানী এবং মুফতি জাকির হোসাইন কাসেমীসহ উত্তরাঞ্চলের বিভিন্ন আলেম ও ওলামায়ে কেরাম।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ