মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

দিনাজপুরে বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

দিনাজপুরের বিরল উপজেলায় কৃষিজমিতে কাজ শেষে বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে হেলাল বরকু (২৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত হেলাল বরকু ওই গ্রামের খাদেমুল ইসলামের ছেলে।

 সোমবার (৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বিরল ইউনিয়নের ঝাড়পুকুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানা যায়, হেলাল বরকু গভীর নলকূপ থেকে কৃষিজমিতে পানি দেওয়ার কাজ শেষ করে বাড়ির উদ্দেশে ফিরছিলেন। পথে আকস্মিক বজ্রাঘাতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

এসএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ