শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস

চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

চট্টগ্রামের বন্যাদুর্গত তিন উপজেলা হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ৯ আগস্ট তাঁর এই সফর চূড়ান্ত হয়েছে বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানিয়েছেন।

তিনি বলেন, “প্রধানমন্ত্রী চট্টগ্রামে যাচ্ছেন; সফরটি এখন পর্যন্ত চূড়ান্ত রয়েছে।”

সফরকালে প্রধানমন্ত্রী বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করবেন। পাশাপাশি বন্যায় গৃহহারা পরিবারগুলোর জন্য নির্মাণ করা নতুন বাড়ি ক্ষতিগ্রস্তদের কাছে হস্তান্তর করবেন।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তারেক রহমানের প্রথম চট্টগ্রাম সফর। তাঁর আগমনকে কেন্দ্র করে চট্টগ্রাম প্রশাসন ব্যাপক প্রস্তুতি শুরু করেছে। একই সঙ্গে দলীয়ভাবেও তাঁকে স্বাগত জানাতে প্রস্তুতি নেওয়া হচ্ছে।

প্রশাসন সূত্র জানায়, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে বন্যায় ক্ষতিগ্রস্ত ও গৃহহারা পরিবারগুলোর জন্য নির্মাণ করা বাড়িগুলোর কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। সফরের সময় এসব বাড়ি সংশ্লিষ্ট পরিবারগুলোর কাছে হস্তান্তর করা হবে। পাশাপাশি দুর্গত মানুষের হাতে ত্রাণ তুলে দেওয়া হবে এবং সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে উপযুক্ত স্থানে হেলিপ্যাড প্রস্তুত করা হচ্ছে। সফরের অংশ হিসেবে তিনি পশ্চিম বাঁশখালী এলাকায় সমাবেশ ও ত্রাণ বিতরণ করবেন। একই এলাকায় সরকারি সহায়তায় পুনর্নির্মাণ করা ১০০টি বাড়ি ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে হস্তান্তর করার কথা রয়েছে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া জানান, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে দলীয় প্রস্তুতি নিয়ে আলোচনা করতে তাঁকে ও সদস্য সচিবকে প্রধানমন্ত্রীর গুলশান কার্যালয়ে ডাকা হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে দলীয়ভাবে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফ উদ্দিন জানান, প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে বিস্তারিত সরকারি কর্মসূচি পাওয়ার পর তা অনুযায়ী প্রস্তুতি চূড়ান্ত করা হবে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ