শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত আগস্টের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের দাবি গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলন আরও জোরদার হবে: আমিরে মজলিস হেজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা হেফাজতের বিএনপি সরকার ব্যর্থ হলে পরিস্থিতি কঠিন হয়ে উঠবে: স্বাস্থ্যমন্ত্রী ইতালির নেপলসে শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩৭১ চারদিনের সফরে ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম ‘নৈতিক ও কল্যাণমুখী সমাজ গঠনে যুবকদের সক্রিয় ভূমিকা রাখতে হবে’

চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, বর্তমান সরকার ব্যর্থ হলে দেশের ভবিষ্যৎ সংকটে পড়বে এবং এ সরকারের মতো আন্তরিক সরকার ও প্রধানমন্ত্রী বাংলাদেশে আর আসবে না।

শনিবার (১ আগাস্ট) সকালে ঢাকা থেকে রওয়ানা হয়ে সকাল সাড়ে ৯টায় কাউকে না জানিয়ে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে পড়েন স্বাস্থ্যমন্ত্রী। সেখানে তিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কক্ষে ঢুকে আকস্মিক পরিদর্শন করেন। তিনি সেখানে কমপক্ষে ৩ ঘণ্টা অবস্থান করেন এবং বিভিন্ন বিষয়ের খোঁজ খবর শেষে এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, জুলাই অভ্যুত্থানের পর দেওয়া অঙ্গীকার বাস্তবায়নে ব্যর্থ হলে শুধু সরকার নয়, সবাইকে এর পরিণতি ভোগ করতে হবে।

স্বাস্থ্যসেবায় অনিয়মের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী বলেন, দায়িত্ব পালনে কোনো ধরনের অনিয়ম অবহেলা বরদাশত করা হবে না। প্রয়োজনে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাময়িক বরখাস্ত বা চাকরিচ্যুতির মতো কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, এতদিন সরকার সংযম দেখিয়েছে- তবে এখন আর নরম থাকার সুযোগ নেই। সরকারি স্বাস্থ্যসেবার মান উন্নয়নে এবং জবাবদিহিতা নিশ্চিত করতে সবাইকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।

মন্ত্রী হাসপাতালের বিভিন্ন কাগজপত্র, হাজিরা খাতা, হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা, ওষুধের স্টোর ও রোগী ভর্তির ওয়ার্ড ঘুরে ঘুরে দেখেন এবং ওয়ার্ডে ভর্তি রোগীদের খোঁজখবর নেন।

এ সময় তার সঙ্গে ছিলেন স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, শরীয়তপুরের সিভিল সার্জন, তার ব্যক্তিগত কর্মকর্তারা। মন্ত্রী হাসপাতাল পরিদর্শন শেষে স্থানীয় বেসরকারি মডার্ন ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিক, পপুলার ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিক পরিদর্শন করে এ দুটি ক্লিনিকের লাইসেন্স না থাকায় বন্ধ ঘোষণা ও সিলগালা করে দেন।

এসএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ