মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

দুই প্রতিষ্ঠানে ‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থের মোড়ক উন্মোচন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক

মুফতী নাসিরুদ্দীন রাহমানী রচিত সমকালীন ইসলামি অনুপ্রেরণামূলক গ্রন্থ ‘যে গল্পে ঈমান জাগে’-এর মোড়ক উন্মোচন দেশের দুটি স্বনামধন্য দীনি শিক্ষাপ্রতিষ্ঠানে বিশিষ্ট আলেমদের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত আলেমরা গ্রন্থটির প্রশংসা করেন এবং লেখকের জন্য দোয়া করেন।

প্রথম মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী জামিয়া ইউনূছিয়া-র কার্যালয়ে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়ার মুহতামিম ও শাইখুল হাদিস আল্লামা মুফতি মুবারকুল্লাহ। এছাড়াও উপস্থিত ছিলেন মুফতি ওবায়দুল্লাহ মাদানী, মাওলানা ইসমাইল হোসেন সিরাজী, মাওলানা সাইফুল্লাহ আনসারী, মাওলানা আতহার আলী এবং মাওলানা আনওয়ার বিন মুসলিম। তাঁরা গ্রন্থটির মোড়ক উন্মোচন করে লেখকের উত্তরোত্তর সফলতা কামনা করেন এবং দোয়া করেন।

দ্বিতীয় মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয় গাজীপুরের বোর্ডবাজারস্থ মারকাজুন নূর মাদরাসায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুফতি রিজওয়ান রফিকী, মুফতি লুৎফুর রহমান ফরায়েজী, মাওলানা শফি কাসেমীসহ অন্যান্য সম্মানিত আলেম। তাঁরা গ্রন্থটির বিষয়বস্তু ও উপস্থাপনার প্রশংসা করে আশা প্রকাশ করেন, বইটি পাঠকমহলে ব্যাপক সমাদৃত হবে এবং ইসলামি জ্ঞানচর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থে কুরআন ও সুন্নাহর আলোকে ঈমান, তাকওয়া, নৈতিকতা, আত্মশুদ্ধি এবং ইসলামী জীবন গঠনে সহায়ক হৃদয়স্পর্শী ও শিক্ষণীয় নানা ঘটনা সংকলিত হয়েছে। সহজ-সরল ভাষা, গবেষণালব্ধ তথ্য এবং প্রাঞ্জল উপস্থাপনার কারণে বইটি ছাত্র, শিক্ষক, খতিব, দাঈ ও সাধারণ পাঠক—সবার জন্যই সমানভাবে উপকারী হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

বই সংগ্রহের ঠিকানা: অফিস: জামিয়া আরাবিয়া নূরুল উলুম, কুলিয়ারচর, কিশোরগঞ্জ। যোগাযোগ: ০১৭৮৫-২৪৬৯২১।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ