রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’ অপ্রতিম হত্যার দ্রুত বিচার নিশ্চিত করুন: মাওলানা জালালুদ্দীন মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি     বাঁশখালীর বন্যার্তদের পাশে চুয়েট শিক্ষার্থীরা কওমি মাদরাসায় শারীরিক শাস্তি সম্পূর্ণ নিষিদ্ধ: আল-হাইআতুল উলয়া আল্লামা শাহ ইলিয়াস সিদ্দিকী জমিরী গুরুতর অসুস্থ, দোয়ার আবেদন

মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চলছে তিন দিনব্যাপী জাতীয় হজ ও ওমরাহ মেলা-২০২৬। মেলায় দর্শনার্থীদের জন্য বিশেষ অফার ঘোষণা করেছে আল-ওয়াসি হজ গ্রুপ। মেলা চলাকালীন প্রতিষ্ঠানটির স্টলে হজের প্রি-রেজিস্ট্রেশন করলেই পাওয়া যাচ্ছে আকর্ষণীয় একটি বিশেষ গিফট বক্স।

আল-ওয়াসি হজ গ্রুপ জানিয়েছে, গিফট বক্সে রয়েছে একটি প্রিমিয়াম মানের উপহার এবং হজ ও ওমরাহ যাত্রায় প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী। তবে এ সুবিধা শুধু মেলার তিন দিন—৩০ ও ৩১ জুলাই এবং ১ আগস্ট ২০২৬—পর্যন্ত সীমিত সময়ের জন্য প্রযোজ্য।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে হজে যেতে আগ্রহীদের আগেভাগেই প্রস্তুতি শুরু করার আহ্বান জানিয়ে বলা হয়েছে, নির্ভরযোগ্য সেবা ও পরিকল্পিত ব্যবস্থাপনার মাধ্যমে হজযাত্রাকে আরও স্বাচ্ছন্দ্যময় করতেই এ বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে বৃহস্পতিবার শুরু হওয়া জাতীয় হজ ও ওমরাহ মেলা শুক্রবার দ্বিতীয় দিনের কার্যক্রমে দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে। শনিবার মেলার আনুষ্ঠানিক সমাপ্তি হবে। মেলায় অংশ নিয়েছে ১৩৩টি হজ এজেন্সি, যারা বিভিন্ন মূল্যছাড়, বিশেষ অফার এবং আকর্ষণীয় হজ ও ওমরাহ প্যাকেজ উপস্থাপন করছে।

মেলায় কোথাও হজ বুকিংয়ে নগদ মূল্যছাড়, কোথাও ১০ জনের গ্রুপ বুকিংয়ে একজনকে বিনামূল্যে ওমরাহ করার সুযোগ দেওয়া হচ্ছে। বিভিন্ন প্রতিষ্ঠানের হজ প্যাকেজের মূল্য ৫ লাখ ১৩ হাজার টাকা থেকে প্রায় ২০ লাখ টাকা পর্যন্ত।

দর্শনার্থীদের খেজুর, আরবি কফি ও চকলেট দিয়ে আপ্যায়নের পাশাপাশি ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) প্রযুক্তির মাধ্যমে হজের বিভিন্ন আনুষ্ঠানিকতা প্রদর্শন করা হচ্ছে। এছাড়া মিনিয়েচার ম্যাপের মাধ্যমে মক্কা, মিনা, আরাফাত, মুজদালিফা ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানের কার্যক্রমও তুলে ধরা হচ্ছে, যা নতুন হজযাত্রীদের জন্য বাড়তি আকর্ষণ সৃষ্টি করেছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ