রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’ অপ্রতিম হত্যার দ্রুত বিচার নিশ্চিত করুন: মাওলানা জালালুদ্দীন মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি     বাঁশখালীর বন্যার্তদের পাশে চুয়েট শিক্ষার্থীরা কওমি মাদরাসায় শারীরিক শাস্তি সম্পূর্ণ নিষিদ্ধ: আল-হাইআতুল উলয়া আল্লামা শাহ ইলিয়াস সিদ্দিকী জমিরী গুরুতর অসুস্থ, দোয়ার আবেদন

ময়মনসিংহে খেলাফত ছাত্র মজলিসের প্রাক্তন দায়িত্বশীলদের পুনর্মিলনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ময়মনসিংহ প্রতিনিধি

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ময়মনসিংহ জেলা শাখার প্রতিষ্ঠার এক দশক পূর্তি উপলক্ষে প্রাক্তন দায়িত্বশীলদের অংশগ্রহণে 'প্রাক্তন দায়িত্বশীল পুনর্মিলনী-২০২৬' অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের সাবেক ও বর্তমান নেতারা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আব্দুল আজিজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের সভাপতি পরিষদ সদস্য মুহাম্মদ হাবীবুল্লাহ মিসবাহ, বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মুফতী সারওয়ার হুসাইন, জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক মাওলানা মুর্শিদ আলম, বাংলাদেশ খেলাফত যুব মজলিস ময়মনসিংহ জেলা উত্তর শাখার সভাপতি মাওলানা আকরাম হুসাইন এবং ময়মনসিংহ জেলা দক্ষিণ শাখার সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম।

এছাড়া গত এক দশকে জেলা শাখার বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালনকারী সাবেক সভাপতিসহ প্রাক্তন দায়িত্বশীলরা পুনর্মিলনীতে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তারা সংগঠনের অতীত কার্যক্রম স্মরণ করেন এবং প্রাক্তন ও বর্তমান দায়িত্বশীলদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সাংগঠনিক বন্ধন জোরদার এবং ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

এ সময় বর্তমান জেলা সভাপতি নাঈম ইবনে আলী হাসান বর্তমান দায়িত্বশীলদের পক্ষ থেকে ছয় দফা প্রস্তাবনা উপস্থাপন করেন। প্রস্তাবনাগুলো বাস্তবায়নে প্রাক্তন দায়িত্বশীলরা সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানের শেষপর্যায়ে মুফতী সারওয়ার হুসাইন দেশ, জাতি, সংগঠন এবং সকল প্রাক্তন ও বর্তমান দায়িত্বশীলদের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন। দোয়ার মাধ্যমে পুনর্মিলনী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ