নিজস্ব প্রতিবেদক
হজযাত্রীদের জন্য বিভিন্ন হজ প্যাকেজ, সেবা ও এজেন্সি সম্পর্কে সরাসরি তথ্য জানার সুযোগ তৈরি করতে আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীতে শুরু হচ্ছে তিন দিনব্যাপী জাতীয় হজ ও ওমরাহ মেলা-২০২৬। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিসিএল) আয়োজিত এ মেলা চলবে আগামী ১ আগস্ট পর্যন্ত।
গত মঙ্গলবার (২৮ জুলাই) রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার। এ সময় হাবের সভাপতি সৈয়দ গোলাম সারওয়ার উপস্থিত ছিলেন।
হাব জানায়, ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করবেন। অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং সৌদি দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত থাকবেন।
ফরিদ আহমেদ মজুমদার বলেন, মেলায় হজ কার্যক্রমে অনুমোদিত এজেন্সিগুলো তাদের প্যাকেজ ও সেবাসংক্রান্ত তথ্য নিয়ে স্টল স্থাপন করবে। দর্শনার্থীরা বিভিন্ন এজেন্সির প্যাকেজের মূল্য, সুযো