শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭


আপত্তিকর শব্দে সরকারকে গালি দিয়ে জামায়াত নেতার দুঃখ প্রকাশ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

সমাবেশে বক্তব্য দেওয়ার সময় আপত্তিকর শব্দ ব্যবহার করায় দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা হাবিবুর রহমান।

শুক্রবার (৫ জুন) সকালে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, সাম্প্রতিক এক সমাবেশে তার বক্তব্যে ব্যবহৃত একটি সিলেটি শব্দের প্রয়োগ যথাযথ হয়নি এবং এতে অনেকেই কষ্ট পেয়েছেন।

ফেসবুক পোস্টে মাওলানা হাবিবুর রহমান লেখেন, “গতকাল জ্বালানি তেল-গ্যাস ও দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে সিলেট মহানগর জামায়াত আয়োজিত বিক্ষোভ সমাবেশে আমার বক্তব্যে সিলেটি ভাষার একটি শব্দ চয়ন মোটেই ঠিক হয়নি। আমার শুভাকাঙ্ক্ষীসহ অনেকেই কষ্ট পেয়েছেন। এ জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।”

এর আগে বৃহস্পতিবার (৪ জুন) সিলেট নগরীর কোর্ট পয়েন্টে জ্বালানি তেল, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি। বক্তব্যের একপর্যায়ে তিনি সরকারকে উদ্দেশ করে সিলেটি আঞ্চলিক ভাষার একটি শব্দ ব্যবহার করেন।

সমাবেশের বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। অনেকেই একজন দায়িত্বশীল রাজনৈতিক নেতার বক্তব্যে এমন শব্দ ব্যবহারের সমালোচনা করেন।

বিতর্কের পরদিনই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেন মাওলানা হাবিবুর রহমান। তার এই বক্তব্যকে কেন্দ্র করে শুরু হওয়া আলোচনা কিছুটা প্রশমিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ