আওয়ার ইসলাম ডেস্ক
ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এমপির দ্রুত রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী।
বৃহস্পতিবার (২৩ জুলাই) আসরের নামাজের পর জামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসা মসজিদে উলামায়ে কেরাম ও ছাত্র-শিক্ষকদের নিয়ে এই বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এতে মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা আইয়ুব বাবুনগরীসহ বিশিষ্ট উলামায়ে কেরাম উপস্থিত ছিলেন। ধর্মমন্ত্রী বর্তমান সিঙ্গাপুরে চিকিৎসাধীন রয়েছেন।
হেফাজত আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী বলেন, ধর্মমন্ত্রী মোফাজ্জল হোসাইন কায়কোবাদ একজন দীনদার ও দেশপ্রেমিক মানবহিতৈষী রাজনৈতিক ব্যক্তি। তিনি আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠীর হাতে চরমভাবে নির্যাতিত।
মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করছি, তিনি যেন ধর্মমন্ত্রীকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন এবং তাকে শিগগিরই সুস্থ অবস্থায় দেশ ও