বুধবার, ০৩ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৭ জিলহজ ১৪৪৭


যুবসমাজকে আদর্শবান ও নেতৃত্বগুণে সমৃদ্ধ হওয়ার আহ্বান


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ইসলামী যুব মজলিস কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ জুন) বিকেল ৪টা ৩০ মিনিটে কুষ্টিয়া মডেল মসজিদের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও যুবসমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক সিরাজুল হক। প্রধান অতিথির বক্তব্যে তাওহীদুল ইসলাম তুহিন বলেন, নৈতিক অবক্ষয়, মাদক ও নানা সামাজিক সংকট থেকে দেশকে রক্ষা করতে আদর্শবান যুবশক্তি গড়ে তোলার বিকল্প নেই। যুবসমাজকে দ্বীনি মূল্যবোধ, দেশপ্রেম ও নেতৃত্বের গুণাবলিতে সমৃদ্ধ হয়ে সমাজ পরিবর্তনের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

কুষ্টিয়া জেলা সভাপতি শরিফুল ইসলাম-এর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি শফিউল ইসলাম-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক আবদুল জলিল, মুহাদ্দিস শেখ সালাহউদ্দিন, রায়হান আলী, মো. জামিরুল ইসলাম, অধ্যাপক আজিরুল হক এবং ড. মিজানুর রহমান খান।

এছাড়াও উপস্থিত ছিলেন জামিরুল ইসলাম সাবু, মাহদী হাসান, সিরাজিস সালেহীন, হাশেম আলী, হালিমুজ্জামান, মনিরুল ইসলাম, সাকিবুর রহমান, আলাউদ্দিন ও সাব্বির প্রমুখ।

বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও কল্যাণে যুবসমাজকে গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। ঈদ পুনর্মিলনীর মাধ্যমে নেতাকর্মীদের মধ্যে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও সাংগঠনিক বন্ধন আরও সুদৃঢ় হবে বলে তারা আশা প্রকাশ করেন। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ