সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অবস্থিত বিজয় ৭১ ভবনের একটি টয়লেট থেকে হাইকোর্ট বিভাগের এক কর্মচারীর লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১ জুন) দুপুর ১টার দিকে ভবনটির সপ্তম তলার একটি টয়লেট থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তি কামাল হোসেন (৪৭)। তিনি হাইকোর্ট বিভাগের বিচারপতি এনায়েত হোসেনের জমাদার হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলায়।
জেডএম/
