নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে সহায়তার অংশ হিসেবে মাঠপর্যায়ে কার্যক্রম শুরু করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।
মঙ্গলবার (২১ জুলাই) দলের কেন্দ্রীয় নেতাদের একটি প্রতিনিধি দল চট্টগ্রাম সফর করে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে নগদ অর্থ ও পুনর্বাসন সামগ্রী বিতরণ করেন।
দলের পক্ষ থেকে জানানো হয়, প্রতিনিধি দলে রয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া এবং যুগ্ম মহাসচিব মাওলানা মতিউর রহমান গাজিপুরী।
চট্টগ্রামে পৌঁছার পর কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগ দেন চট্টগ্রাম জেলা উত্তর জমিয়তের সভাপতি মাওলানা জাফর আহমদ, কেন্দ্রীয় সদস্য ও জেলা উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা ইমরান শিকদার, কেন্দ্