শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮


মাওলানা ইসমাঈল নূরপুরীকে দেখতে হাসপাতালে আমিরে মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ খেলাফত মজলিসের সাবেক আমির ও বর্তমান অভিভাবক পরিষদের চেয়ারম্যান, জামিয়া কুরআনিয়া মে'রাজুল উলুম বৌয়াকুড় মাদরাসার শায়খুল হাদিস মাওলানা ইসমাঈল নূরপুরীর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে যান বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

সোমবার (২০ জুলাই) বিকেল ৩টায় তিনি হাসপাতালে গিয়ে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে চিকিৎসাধীন প্রবীণ এ আলেমের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলে তাঁর চিকিৎসার সর্বশেষ অগ্রগতি সম্পর্কে অবহিত হন।

এ সময় মাওলানা মামুনুল হক আল্লামা ইসমাঈল নূরপুরীর দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করে মহান আল্লাহ তায়ালার দরবারে বিশেষ দোয়া করেন। পাশাপাশি তাঁর চিকিৎসার সার্বিক বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও প্রদান করেন।

আইও/