মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮


আজও রাজশাহীতে সারাদেশের বাস চলাচল বন্ধ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

শ্রমিকদের সাংগঠনিক বিরোধের জেরে গতকাল বিকালের মতো আজও রাজশাহীর সাথে দূরপাল্লা ও আন্তজেলার বাস চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবারও (১৪ জুলাই) রাজশাহী শিরোইল বাস টার্মিনালসহ নগরীর বিভিন্ন বাস কাউন্টার থেকে কোনো দূরপাল্লার বাস ছেড়ে যেতে দেখা যায়নি। ফলে ঢাকাসহ দেশের বিভিন্ন গন্তব্যে যাতায়াতের উদ্দেশ্যে আসা হাজারো যাত্রী চরম দুর্ভোগে পড়েছেন।

সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় আকস্মিকভাবে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ার পর মঙ্গলবারও সংকটের কোনো সমাধান না হওয়ায় যাত্রীদের দুর্ভোগ আরও বেড়েছে।

রাজশাহী বাস টার্মিনালে আসা ঢাকাগামী যাত্রী মাসুদ রানা বলেন, আজ সকাল থেকেই বাসের অপেক্ষায় আছি। চাকরির ইন্টারভিউ দিতে ঢাকায় যাওয়ার কথা ছিল। কিন্তু কোনো বাস না থাকায় এখন বুঝতে পারছি না কীভাবে যাব। একটি অভ্যন্তরীণ পরিবহন ধরে অন্য জেলা হয়ে যেতে হলেও অনেক বেশি সময় ও টাকা লাগবে।

পরিবহণ শ্রমিকরা জানান, সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন ও সাংগঠনিক বিষয় নিয়ে দুই পক্ষের বৈঠকের পর বিরোধ চরম আকার ধারণ করে। পরে এক পক্ষের বিরুদ্ধে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলালের চেম্বার ও একটি বাস কাউন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে। ঘটনার পর থেকেই রাজশাহীর সঙ্গে সারা দেশের দূরপাল্লা ও আন্তজেলা বাস চলাচল বন্ধ রয়েছে।

এর আগেও সাংগঠনিক বিরোধকে কেন্দ্র করে একাধিকবার রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ হয়েছে। গত ২৩ এপ্রিল ও ১৮ মে একই ধরনের বিরোধে বাস চলাচল বন্ধ হওয়ায় যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়েছিল। এবারও সেই বিরোধের জেরেই রাজশাহীর সড়ক যোগাযোগে অচলাবস্থার সৃষ্টি হয়েছে।

আওয়ার ইসলাম/জেডএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ