বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ ।। ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হজ থেকে বঞ্চিত গাজাবাসী, ঈদে মিলবে না কুরবানির গোশতও গাজার ত্রাণবাহী নৌবহরের কর্মীরা বৈদ্যুতিক শকসহ গুরুতর নির্যাতনের শিকার ফ্যামিলি কার্ড নয়, জাস্টিস কার্ড চাই: হাসনাত আবদুল্লাহ হরমুজ নিয়ন্ত্রণে ইরানের নতুন আইন, কঠোর বিধিনিষেধ জাহাজ চলাচলে কলকাতায় ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশনের বৈঠক আজ বীর শহীদ’ খেতাব পেলেন যুক্তরাষ্ট্রে মসজিদে প্রাণ দেওয়া তিন মুসলিম প্রচলিত তন্ত্রমন্ত্র শুধু বাংলাদেশ নয়, গোটা দুনিয়াতেই অপরাধ দমনে ব্যর্থ হজ মৌসুমে স্বাস্থ্যসেবার প্রস্তুতি জোরদার মুসলিমদের বিরুদ্ধে নজিরবিহীন পদক্ষেপ শুভেন্দু অধিকারীর সীমান্তে বেড়া নির্মাণে বিএসএফকে ২৭ কি.মি. জমি দিলো শুভেন্দুর সরকার

ফ্যামিলি কার্ড নয়, জাস্টিস কার্ড চাই: হাসনাত আবদুল্লাহ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

দেশে বিভিন্ন খাতে নানা ধরনের কার্ড চালু হলেও সাধারণ মানুষ এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত। তাই সরকারের কাছে জাস্টিস কার্ড চালুর জোর দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

বুধবার (২০ মে) সন্ধ্যায় কুমিল্লার নাঙ্গলকোটে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ নানা ধরনের কার্ড দেয়া হচ্ছে, কিন্তু জনগণ ন্যায়বিচার পাচ্ছে না। আমরা সরকারের কাছে জাস্টিস কার্ড চাই।’

তিনি অভিযোগ করে বলেন, ‘দেশে এখনও আইসিইউ সংকট, ঘুষ ছাড়া চাকরি না পাওয়া এবং থানাকেন্দ্রিক দালালচক্রের দৌরাত্ম্য অব্যাহত রয়েছে। ফলে সাধারণ মানুষ ন্যায্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে।’

জনগণের মৌলিক চাহিদা পূরণে সরকার ব্যর্থ হয়েছে উল্লেখ করে এই সংসদ সদস্য আরও বলেন, ‘দেশে বিচারহীনতা, দুর্নীতি ও দমন-পীড়নের সংস্কৃতি বিদ্যমান রয়েছে। মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত হয়েছে। গুম ও হত্যার ঘটনা বন্ধ হয়নি। বিচার না পাওয়ার আশঙ্কায় অনেক ভুক্তভোগী এখন বিচার চাওয়াই বন্ধ করে দিচ্ছেন।’

ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত সরকারের সব উদ্যোগ প্রশ্নবিদ্ধ থাকবে বলে মন্তব্য করেন হাসনাত আব্দুল্লাহ। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি দমন এবং বিচারব্যবস্থায় স্বচ্ছতা ফিরিয়ে আনার জোরালো আহ্বান জানান তিনি।

পথসভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদীন শিশির, জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম, কেন্দ্রীয় নেতা রিফাত রশিদ এবং কুমিল্লা জেলা তত্ত্বাবধায়ক নাবিদ নওরোজ শাহসহ স্থানীয় নেতাকর্মীরা।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ