মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ।। ৯ ভাদ্র ১৪৩৩ ।। ১২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাদরাসা শিক্ষার কারিকুলাম যুগোপযোগী ও কর্মসংস্থানমুখী করার উদ্যোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে ছেলেদের জন্যও উপবৃত্তির ভাবনা সরকারের বাইতুল মোকাররম প্রতিষ্ঠায় শামসুল হক ফরিদপুরীর অনন্য অবদান হেরা গুহার নিঃসঙ্গ ভাবনা বুলবুল হত্যা: সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে ওসির সঙ্গে ইসলামী যুব আন্দোলনের সাক্ষাৎ দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি ঢাকা মেডিকেল এলাকার আশপাশ যেন গাঁজাখোর জোন: কে এম শরীয়তুল্লাহ জামেয়া দ্বীনিয়া দারুল আবরার মাদ্রাসার মুহতামিম মাওলানা হেলাল উদ্দিন আফতাবি-র ইন্তেকাল ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে আমীরে মজলিসের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৩২

টঙ্গীতে মধ্যরাতে আগুন: ১২ দোকান পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

গাজীপুরের টঙ্গীতে মধ্যরাতে আগুন লেগে ১২টি দোকান পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে সাইকেলের দোকান, হোটেল, মুদি দোকান ও মালামাল পুড়ে গেছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে টঙ্গী পূর্ব থানাধীন টঙ্গী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১২টার দিকে হঠাৎ বাজারে থাকা একটি ফোমের দোকানে আগুন দেখতে পান স্থানীয়রা। আশপাশের লোকজন ছুটে গিয়ে প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে মুহূর্তেই আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। পরে আগুন নেভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রথমে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়ায় উত্তরা ফায়ার স্টেশন থেকে আরও দুইটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়। পরে তাদের সম্মিলিত প্রচেষ্টায় দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম বলেন, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। পরে দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণ আসে। আগুনে বড় বড় ১২টি দোকান পুড়ে গেছে। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ