শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬ ।। ৭ ফাল্গুন ১৪৩২ ।। ৪ রমজান ১৪৪৭

শিরোনাম :
উলামা মাশায়েখ ও মাদরাসার ছাত্রদের সম্মানে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর ইফতার মাহফিল  খতমে নবুওয়াত বিরোধীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা : প্রধানমন্ত্রী ২ দিন বৃষ্টির আভাস জানিয়ে আবহাওয়া অফিসের বার্তা ১৫ ব্যবসায়ীকে জরিমানা করল ভ্রাম্যমাণ আদালত শেয়ার বাজারসহ ব্যবসা-বাণিজ্যে বিনিয়োগ বাড়বে: অর্থমন্ত্রী রমজান উপলক্ষে ৮২৩ খাদ্যপণ্যে বিশেষ ছাড় আরব আমিরাতে প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের আটজনের দফতর বণ্টন কে কোন দফতরে? রমজানের পবিত্রতা রক্ষায় দিনের বেলা হোটেল বন্ধ রাখার আহ্বান খেলাফত মজলিসের ‘মানুষকে ডাক্তারের পেছনে নয়, ডাক্তার মানুষের পেছনে ঘুরবে’

শেয়ার বাজারসহ ব্যবসা-বাণিজ্যে বিনিয়োগ বাড়বে: অর্থমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শেয়ার বাজার নিয়ে সরকারের বড় ধরনের পরিকল্পনা রয়েছে। সেগুলো বাস্তবায়িত হলে একটা বিপ্লব ঘটতে পারে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি আশা প্রকাশ করে বলেন, শুধু শেয়ার বাজার নয়, এর সঙ্গে বাংলাদেশের সার্বিক ব্যাবসা-বাণিজ্য, শিল্পের বিনিয়োগ বেশ বড় আকারে বৃদ্ধি পাবে। যার ফলে কর্মসংস্থান সৃষ্টি হবে, রপ্তানি ও উৎপাদন বাড়বে এবং দ্রব্যমূল্যে স্থিতিশীলতা আসবে।

শুক্রবার ( ২০ ফেব্রুয়ারি) চট্টগ্রাম নগরীর কাট্টলী এলাকায় নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন আমীর খসরু।

তিনি বলেন, ‘ইনডিকেটরগুলো দেখাচ্ছে, প্রতিনিয়ত দারিদ্র্য বাড়ছে, বিনিয়োগ কমছে, কর্মসংস্থান কমে যাচ্ছে, প্রাইভেট সেক্টর মূলধন আমদানি কমিয়ে দিয়েছে, ঋণ কম নিচ্ছে। বড় ধরনের পদক্ষেপ নিয়ে এখান থেকে অর্থনীতিকে মুক্ত করতে চাই, জনগণের দ্বারপ্রান্তে পৌঁছাতে চাই।’  

শেয়ার বাজারে আস্থা ফেরাতে চান অর্থমন্ত্রী। এ বিষয়ে তিনি বলেন, শেয়ার বাজার আগের চেয়ে একটু বেড়েছে, এটি নিশ্চয় সুখবর। তবে এই বৃদ্ধি দিয়ে শেয়ার বাজার চাঙ্গা হবে না। শেয়ার বাজারে পূর্ণাঙ্গ একটি পরিবর্তন আনতে হবে। কিছু আইন-কানুন পরিবর্তন করে শেয়ার বাজারের পরিবেশ সৃষ্টি করে মানুষকে বিনিয়োগে উৎসাহিত করতে হবে।

বাজেট প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘গতানুগতিক বাজেট করতে চাচ্ছি না। আমরা চাচ্ছি, বাংলাদেশের বাজেট এমন হবে, যেখানে দেশের জনগণ অর্থনীতিতে অংশগ্রহণের সুযোগ পাবে, একটা লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে। বাজেটের পরিপ্রেক্ষিতে অর্থনীতির উন্নয়ন ও সুফল জনগণের কাছে পৌঁছাতে হবে, এটাই আমাদের লক্ষ্য।’

অর্থমন্ত্রী চট্টগ্রাম বন্দরকে গতিশীল করতে বন্দরে সেবাদানকারী বিভিন্ন পক্ষের নেতৃবৃন্দ ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।

 এমএম/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ