শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
ঢাকায় চিকিৎসাধীন জমিয়ত নেতাকে দেখতে গেলেন মহাসচিব আফেন্দী বুফে রেস্তোরাঁয় যা খাবেন, যেসব এড়িয়ে চলবেন ত্রাণ বিতরণে গিয়ে দুর্ঘটনায় আহত ইসলামি সংগীতশিল্পী আবু সুফিয়ান অকল্যান্ডে মসজিদ উদ্বোধন, জুমার খুতবা দিলেন রাবেতার মহাসচিব জুলাই শহীদদের স্মরণে দোয়া ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারকে পাকা ঘর দেবে আস-সুন্নাহ, তালিকা শুরু আন্দোলনের ডাকের মুখে কলকাতায় মসজিদে নামাজে নিষেধাজ্ঞা ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মঞ্চ ভেঙ্গে পড়ে গেলেন অর্থমন্ত্রী রাজধানীর কামরাঙ্গীরচরে জুতার কারখানায় অগ্নিকাণ্ড বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী 

‘আধ্যাত্মিকতা ও তাসাউফ চর্চায় তিনি ছিলেন আলোকবর্তিকা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও বাংলাদেশে প্রাতিষ্ঠানিক তাসাউফ চর্চার কার্যক্রম বাংলাদেশ মুজাহিদ কমিটির আমিরুল মুজাহিদীন মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই পাকিস্তানের বিখ্যাত আধ্যাত্মিক শায়খ ও বুজুর্গ আল্লাহ জুলফিকার আহমদ নকশবন্দির ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন। তার রুহের মাগফেরাত কামনা করেছেন এবং জান্নাতে তাঁর উঁচু মাকাম কামনা করেছেন।

রোববার (১২ ডিসেম্বর) এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই বলেন, বস্তুবাদ ও আত্মবাদের এই কালে আধ্যাত্মিকতা ও তাসাউফ চর্চায় তিনি আলোকবর্তিকা ছিলেন। জাগতিক ও দ্বীনি শিক্ষার সমন্বয় তাকে করেছিল সমকালীন দুনিয়ার অন্যতম প্রভাবশালী আধ্যাত্মিক রাহবারে। তার আত্মিক বন্ধনের সিলসিলা বাংলাদেশেও বহু মানুষকে আল্লাহর সাথে সম্পৃক্ত করেছে। তার ইন্তেকালে মুসলিম দুনিয়া আরেকজন দরদি অভিভাবক হারালো। পীর সাহেব চরমোনাই তার শোকহত পরিবার ও ভক্তবৃন্দের প্রতি সমবেদনা জানান।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ