মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

জিরি মাদরাসার কৃতি ছাত্রদের সম্মাননা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান কাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শতবর্ষী দ্বীনি শিক্ষা বিদ্যাপীঠ আল-জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া জিরি, পটিয়া, চট্টগ্রামের দ্বিতীয় সাময়িক পরীক্ষায় ‘মুমতাজ’ (গোল্ডেন এ প্লাস) বিভাগে উত্তীর্ণ ছাত্রদের সম্মাননা ও পুরস্কার বিতরণের লক্ষ্যে আগামীকাল মঙ্গলবার (৯ ডিসেম্বর) এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামিয়ার পরিচালক মাওলানা হাফেজ খুবাইব বিন তৈয়ব। আরও উপস্থিত থাকবেন জামিয়ার শাইখুল হাদিস আল্লামা মুফতি শহীদুল্লাহ, প্রধান মুফতি আল্লামা মুফতি ইদ্রিস ও জামিয়ার আসাতিজায়ে কেরাম।

এছাড়াও উপস্থিত থাকবেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও দ্বীনি অঙ্গনের মান্যগণ্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানটির মূল উদ্দেশ্য হলো ছাত্রদের মেধা, মনন ও অধ্যবসায়ের যথাযথ মূল্যায়ন করা এবং তাদের চিন্তা-চেতনা, দীক্ষা ও দীপ্তিকে আরও বিস্তৃত পরিসরে বিকশিত হতে উদ্বুদ্ধ করা।

এই বছরে ৮০ জন ‘মুমতাজ’প্রাপ্ত ছাত্রকে বিশেষ ক্রেস্ট ও সম্মাননা পুরস্কার প্রদান করা হবে। পাশাপাশি দেড় শতাধিক ‘জায়্যিদ জিদ্দান’ বিভাগে উত্তীর্ণ হওয়া ছাত্রদেরও পুরস্কৃত করা হবে।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ