রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব

‘সুস্থ তারুণ্যই সামাজিক অবক্ষয় রোধ করতে পারে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুস্থ ধারারার তারুণ্যই সামাজিক অবক্ষয় রোধ করতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের অভিভাবক পরিষদ সদস্য, কথাশিল্পী হাফিজ মাওলানা মাসউদুল কাদির।

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে ফেনী সাহিত্য ফোরাম আয়োজিত পাঁচ দিনব্যাপী বইমেলার নির্ধারিত তারুণ্য সম্মেলনে মুখ্য আলোচকের আলোচনায় তিনি এসব কথা বলেন।

মাউসদুল কাদির বলেন, ফেনীর আলেম-উলামা তারুণ্যকে নিয়ে কাজ করছেন। তরুণদের যদি নববী আদর্শে উজ্জীবিত করা যায়, সুস্থ সমাজ বিনির্মাণ সহজ হবে।

এই লেখক-সাংবাদিক বলেন, মাদকের বিরুদ্ধে, অপসংস্কৃতির বিরুদ্ধে আলেমদেরকেই রুখে দাঁড়াতে হবে।

মাওলানা আবদুজ্জাকের সভাপতিত্বে ও মুফতি কাজী সিকান্দারের পরিচালনায় আরও বক্তব্য দেন শর্শদি মাদরাসার মুহতামিম মাওলানা ইসমাইল হায়দার, লেখক কবি রেজা হাসান, মুফতি হাসান সানাউল্লাহ, মুফতি উবায়দুল হক খান, মাওলানা মিজানুর রহমান জামীল প্রমুখ।

তারুণ্য সম্মেলনের উদ্বোধনী বক্তব্য দেন ইকরা মহিলা মাদরাসার মুহতামিম মাওলানা ইয়াসিন।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ