মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

হবিগঞ্জ ইকরায় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হবিগঞ্জের শিশুদের প্রাণের শিক্ষাপ্রতিষ্ঠান ইকরা বাংলাদেশ স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে ইকরার পার্শ্ববর্তী মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

স্কুলের শিশুদের মধ্যে বিস্কিট খেলা, দৌড় প্রতিযোগিতা, মোরগ লড়াই, শাপলা-গোলাপ, পিলো পাসিংসহ বেশ কিছু খেলা অনুষ্ঠিত হয়। শেষে শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয় নানা ধরনের খেলনাসামগ্রীর পুরস্কার।

হবিগঞ্জ ইকরার প্রিন্সিপাল হাফিজ মাওলানা মাসউদুল কাদির বলেন, কেবল পাঠে অভ্যস্ত নয় মাঠেও সরব উপস্থিতি থাকা দরকার। বাচ্চাদের স্বাস্থ্য ঝুঁকির রয়েছে বাসা বাড়িতে। তাদেরকে মাঠে খোলা বাতাসে ছেড়ে দেয়া উচিত। বাইরের অভিজ্ঞতার প্রয়েোজন আছে বাচ্চাদের।

শিশুদের হাতে উপহার তুলে দিয়ে মাওলানা মাসউদুল কাদির বলেন, আমরা দামে কম মূল্যের হয়তো পুরস্কার তুলে দিচ্ছি তবে এ পুরস্কারের মেরিট অনেক বেশি। এখানে এবারই প্রথম কোনো প্রতিযোগিতায় অংশ নিয়েছে এমন বাচ্চা রয়েছে। সুতরাং জীবনে বিজয়ের স্বাদ-তৃপ্তি আস্বাদন অনেক গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা সাজিদুল ইসলাম, মুফতি সামিল আহমদ ওসমান, মাওলানা নাজমুল হাসান, হুমায়ুন কবির, সাইফুল ইসলাম, হাফেজ হাফিজুর রহমান, হাফেজ ইশমাম রহমান প্রমুখ।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ