মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

‘আলেম সমাজকে অবজ্ঞা করে বাংলাদেশ এগিয়ে যেতে পারে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলেম সমাজকে অবজ্ঞা করে বাংলাদেশ এগিয়ে যেতে পারে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বুধবার (৩ ডিসেম্বর) রাতে রাজধানীর হাজারীবাগে আন্তর্জাতিক কেরাত সম্মেলনে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা আসিফ বলেন, আলেম সমাজকে পেছনে রেখে বা অবজ্ঞা করে বাংলাদেশ এগিয়ে যেতে পারে না। ভবিষ্যতের যেকোনো উদ্যোগে আলেম সমাজকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই।

ইসলামিক চর্চার কারণে আন্তর্জাতিকভাবে বাংলাদেশ পরিচিতি পেয়েছে জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের ক্রান্তিলগ্ন থেকে নিজেদের অধিকার আদায়ে, সংগ্রামে আলেম সমাজ ভূমিকা রেখেছে। তবে বিগত ১২ বছরে আলেম সমাজকে স্বীকৃতি দেওয়া হয়নি।

অনুষ্ঠানে তিনি ইফতা ও হিফজ সমাপনকারী শিক্ষার্থীদের পাগড়ি প্রদান করেন। এ সময় পাগড়িপ্রাপ্ত শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের অভিনন্দন জানান উপদেষ্টা।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ