মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

বন্দরে কর্কশিট কারখানায় আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নারায়ণগঞ্জের বন্দরে মোর্শেদ খন্দকারের মালিকানাধীন আয়েশা ইপিএস ইনসোলেশন লিমিটেড-এর একটি কর্কশিট তৈরির কারখানা ও গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে।

আজ বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে বন্দরের লক্ষণখোলা এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় কারখানার গোডাউনে থাকা মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন মালিক পক্ষ।

স্থানীয়রা জানায়, নারায়ণগঞ্জের বন্দরে মোর্শেদ খন্দকারের মালিকানাধীন আয়েশা ইপিএস ইনসোলেশন লিমিটেড-এর একটি কর্কশিট তৈরির কারখানা ও গোডাউনে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। এ সময় শ্রমিকরা কারখানার ভিতরে কাজ করছিলেন।

বন্দর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সঞ্জয় খান সাংবাদিকদের বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে আগুনে হতাহতের কোনো ঘটনা নেই। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার মূল কারণ বিস্তারিত পরে বলা যাবে।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ