রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব

কুড়িগ্রামে সংঘর্ষে নারীসহ তিনজনকে কুপিয়ে খুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় জমিজমাসংক্রান্ত বিরোধ সংঘর্ষে উভয়পক্ষের তিনজন নিহত হয়েছেন। এরমধ্যে একজন নারীও রয়েছেন। আজ রবিবার (৩০ ডিসেম্বর) দুপুরে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের হাইলাটারী গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা।

তিনি বলেন, নিহত নারীর পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। অপর দুইজনের নাম আলতাফ ও মানিক বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার পাশাপাশি অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা করছে।

তিনজন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ