রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব

খালেদা জিয়াকে নিয়ে আজহারীর আবেগঘন স্ট্যাটাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে এক আবেগঘন বার্তা দিয়েছেন। শনিবার (২৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি মন্তব্য করেন, নানা বিভেদ থাকা সত্ত্বেও দলমত নির্বিশেষে অগণন মানুষের দোয়া ও ভালোবাসা পাওয়া খালেদা জিয়ার জন্য ‘পরম সৌভাগ্যের’।

মাওলানা মিজানুর রহমান আজহারী তার পোস্টে লিখেছেন, নানা বিভক্তি ও বিভাজনের এ দেশে সর্বজন শ্রদ্ধেয় মানুষের সংখ্যা একেবারেই নগণ্য। কিন্তু বেগম খালেদা জিয়া এ ক্ষেত্রে অনন্য। তিনি মনে করেন, দেশপ্রেম এবং অতুলনীয় ব্যক্তিত্বের কারণে খালেদা জিয়া সবার কাছে বিশেষ সম্মানের ও শ্রদ্ধার আসন অলংকৃত করেছেন।

বর্তমানে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া অসুস্থ হয়ে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার এই অসুস্থতার সময়ে গোটা জাতি তাকে আন্তরিক দোয়ায় স্মরণ করছে।

মিজানুর রহমান আজহারী বলেন, দলমত নির্বিশেষে অগণন মানুষের এমন দোয়া ও ভালোবাসা পাওয়া সত‍্যিই পরম সৌভাগ্যের। এই ধরনের সর্বজনীন সহানুভূতিকে তিনি একজন নেত্রীর প্রতি জনগণের গভীর শ্রদ্ধার প্রতিফলন হিসেবে দেখছেন।

পোস্টের শেষে মাওলানা মিজানুর রহমান আজহারী দেশের প্রতি খালেদা জিয়ার ত্যাগকে স্মরণ করে তার আরোগ্য কামনা করেছেন। তিনি বলেছেন, আমি দেশের তরে সীমাহীন ত্যাগ স্বীকার করা ধর্মীয় মূল্যবোধে শ্রদ্ধাশীল এ মহিয়সী নারীর রোগমুক্তি ও সম্পূর্ণ সুস্থতা কামনা করছি। আল্লাহ তায়ালা তাকে দ্রুত আরোগ্য দান করুন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ