বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

মাদরাসায় ঢুকে কোরআন পোড়ানোর ঘটনায় যুবক আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের লাউর ফতেহপুর ইউনিয়নের বাড়ীখলা গ্রামে মাদরাসায় ঢুকে কোরআন পোড়ানোর ঘটনায় বায়েজিদ মিয়া (৩২) নামে এক যুবককে আটক করা হয়েছে। তিনি বাড়ীখলা গ্রামের মৃত খোকন মিয়ার ছেলে।

জানা যায়, শুক্রবার (২৯ নভেম্বর) দুপুরে স্থানীয় বাড়ীখলা বহুমুখী হাফিজিয়া মাদরাসায় ঢুকে মাদরাসায় থাকা কোরআন শরিফ বায়োজিদ মিয়া পুড়িয়ে ফেলেন। এ ঘটনা জানতে পেরে স্থানীয় মুসলমানরা তাকে গণধোলাই দিয়ে নবীনগর থানা পুলিশে দিয়ে দেন। পরে তাকে নবীনগর উপজেলা স্ব্যাস্থ কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে তার শারীরিক অবস্থার অবনতি দেখে তাকে দ্রুত ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। এছাড়া তিনি মানসিক রোগী বলে জানা যায়। কোরআন পোড়ানোর সময় এতে ভুল আছে বলে দাবি করেন। এ নিয়ে সে ফেসবুকেও পোস্ট করেন বলে জানা যায়।

নবীনগর থানার ভারপ্রাপ্ত পুলিশ পরিদর্শক (ওসি) শাহীনুর ইসলাম বলেন, অভিযুক্ত বায়োজিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ