বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

আল্লাহকে নিয়ে কটূক্তিকারীর বাংলাদেশে স্থান নেই: মুহিবুল্লাহ বাবুনগরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

‘আল্লাহকে নিয়ে কটূক্তিকারীর বাংলাদেশে কোনো স্থান নেই’ বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী। তিনি বলেন, ‘আল্লাহর কটূক্তিকারীদের বাংলাদেশে কোনো স্থান নেই। যতক্ষণ পর্যন্ত তাদের ফাঁসি দেওয়া হবে না, ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।’

শুক্রবার (২৮ নভেম্বর) জুমার নামাজ শেষে চট্টগ্রামের আন্দরকিল্লাহ শাহী জামে মসজিদ প্রাঙ্গণে আল্লাহকে নিয়ে কটূক্তি ও ধর্ম অবমাননার অভিযোগে বাউলশিল্পী আবুল সরকারের ফাঁসির দাবিতে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।

এ সময় হেফাজতের মহাসচিব সাজিদুর রহমান বলেন, ‘ওলামায়ে কেরামের সমর্থন ছাড়া কেউ ক্ষমতায় আসতে পারবে না। আল্লাহ-রাসুলকে যারা গালি দেবে, তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলতে থাকবে। আল্লাহ ও রাসুলের কটূক্তিকারীদের বিচার করে ফাঁসি না দেওয়া হয়, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলতে থাকবে।’

তিনি আরো বলেন, ‘আমরা পরিষ্কার করে বলতে চাই, এটা রাজনৈতিক স্বার্থ নয় বরং ধর্মীয় স্বার্থ রক্ষা করার জন্য, আল্লাহর নবীর ইজ্জতকে রক্ষা করার জন্য আমাদের এ আন্দোলন। আল্লাহকে যারা কটূক্তি করে তাদের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন চলছে এবং চলতে থাকবে। রাসুলের ইজ্জত ও আল্লাহর শান-মান রক্ষা করার জন্য রাজপথে রক্ত দেব, প্রয়োজন হলে আমরা শহীদ হব। তারপরও নাস্তিক মুরতাদরা বাংলার মাটিতে মাথাচাড়া দিতে পারবে না।’

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ