বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

জামিআ ইসলামিয়া বাইতুল আমানের ওয়াজ মাহফিল ২৪ ডিসেম্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর মোহাম্মদপুরের বায়তুল আমান হাউজিং সোসাইটির দীনি প্রতিষ্ঠান জামিআ ইসলামিয়া বাইতুল আমানের খতমে কুরআন, খতমে বুখারী ও ৫ম বার্ষিক ওয়াজ মাহফিল আগামী ২৪ ডিসেম্বর ২০২৫ বুধবার। ওইদিন বাদ আসর থেকে মাদরাসা সংলগ্ন এই মাহফিল অনুষ্ঠিত হবে।

মাহফিলে আমন্ত্রিত উলামায়ে কেরামের মধ্যে রয়েছেন জামিয়ার শাইখুল হাদিস এবং শাইখ যাকারিয়া ইসলামি রিসার্চ সেন্টারের পরিচালক মুফতি মিযানুর রহমান সাঈদ।

বিশিষ্ট ওয়ায়েজ ও জামিয়া তা'লীমিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা  হাফিজুর রহমান সিদ্দীক (কুয়াকাটা)।

জামিয়া ইসলামিয়া দারুল উলূম (আকবর কমপ্লেক্স), মিরপুর-১, ঢাকার সিনিয়র মুহাদ্দিস ও মুফতি এবং শারীয়াহ অ্যাডভাইজারি অ্যান্ড রিসার্চ কাউন্সিল- এসএআরসি এর চেয়ারম্যান  মুফতি মাসুম বিল্লাহ।

সভাপতিত্ব করবেন বিশিষ্ট সমাজ সেবক এবং জামিআর সভাপতি আলহাজ্ব ফরিদ আহমেদ ভুইয়া।

জামিআর প্রিন্সি মুফতি মাহমুদুর রহমান  এবং সেক্রেটারি মো. দেলোয়ার হোসেন (কাজল) মাহফিলে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। মাহফিলে প্যান্ডেলের পাশে নারীদের বসার বিশেষ স্থান রয়েছে।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ