রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব

ময়মনসিংহে মাদরাসা ছাত্রের উপর সন্ত্রাসী হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

||আলী জুবায়ের খান||

ময়মনসিংহে এক মাদরাসা ছাত্রের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। (২৭ নভেম্বর) বৃহস্পতিবার রাতে সদরের সুতিয়াখালী বাজারে অটো রিকশা আটকে এ হামলা চালানো হয়।হামলার শিকার হাফেজ আজিজুল হক মুয়াজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ মহানগর শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক ও ময়মনসিংহের জামিয়া ফয়জুর রহমান রহ. বড় মসজিদ , মোমেনশাহীর মিশকাত জামাতের ছাত্র , এবং জামিয়ার পরিচালক আল্লামা আব্দুল হক এর নাতি।

যানা যায় , বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টার দিকে হামলার শিকার

হাফেজ আজিজুল হক মুয়াজ,তার বন্ধু মোঃ মিজানুর রহমান, আমিনুল ইসলাম, ফুয়াদ হাসান সহ মোট পাঁচজন তাদের সহপাঠী  মিশকাত জামাতের অপর ছাত্র নাঈম হাসানদের বাড়িতে বেড়াতে যায়। ফেরার পথে রাত আটটার দিকে সুতিয়াখালী বাজারের দক্ষিণ পাশে 'জলিল ডাক্তারে'র বাড়ি সংলগ্ন রোডে তাদের বহনকারী অটো রিক্সাটিকে গতিরোধ করে ১০-১২ জন সশস্ত্র সন্ত্রাসী ।

তাদের নেতৃত্ব দেয় হাফেজ শহীদুল ইসলামের ছেলে আম্মার এবং তার বন্ধু সুতিয়াখালী এলাকার হুমায়ুনের ছেলে আলিফ। সন্ত্রাসীরা ছাত্রদেরকে এলো পাথারি আঘাত করতে থাকে। বিশেষ করে আজিজুল হক মুয়াজকে রাস্তার পাশে ধান ক্ষেতে ফেলে উপর্যুপরি কুপিয়ে নৃশংসভাবে আহত করে।

ছাত্রদের চিৎকারে এলাকাবাসী ও পথচারীরা এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এরপর এলাকাবাসীর সহযোগিতায় মুমূর্ষ অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। অবস্থার

অবনতি হওয়ায় তাঁকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ