বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

ভূমিকম্পে দেয়াল ধসে নবজাতকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শুক্রবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় ভূমিকম্পের সময় দেয়াল ধসে ফাতেমা নামের এক নবজাতকের মৃত্যু হয়েছে। এ সময় নবজাতকের মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগম গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত ফাতেমা গোলাকান্দাইল ইউনিয়নের ইসলামবাগ ৫ নম্বর ক্যানেল এলাকার আব্দুল হকের মেয়ে। দুর্ঘটনা ঘটে সকালে ভূমিকম্পের সময়, যখন তারা ভুলতা গাউছিয়া যাওয়ার পথে ছিলেন। সড়কের পাশের দেয়াল ধসে নবজাতক, তার মা ও প্রতিবেশীর ওপর পড়ে। ঘটনাস্থলেই নবজাতকের মৃত্যু হয়। পরে স্থানীয়রা দেয়ালের নিচ থেকে মরদেহ উদ্ধার করেন।

আহত অবস্থায় কুলসুম বেগম ও জেসমিন বেগমকে স্থানীয় প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোখলেসুর রহমান জানান, ভূমিকম্পের কারণে দেয়াল ধসে এই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ ও স্থানীয়রা আহতদের চিকিৎসার ব্যবস্থা করছেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ