বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

ফেনীর 'জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে' আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফেনী শহরের মুক্তবাজারে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এটি জুলাই-আগস্টে নিহত শহীদদের স্মরণে নির্মিত হয়েছিল। রোববার (১৬ নভেম্বর) ভোররাতে আগুন লাগার ঘটনা ঘটে এবং আগুন দেওয়ার পর দুর্বৃত্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে।

প্রকাশিত ভিডিওতে দেখা যায়, কয়েকজন মুখ ঢেকে (মাস্ক পরিহিত অবস্থায়) স্মৃতিস্তম্ভটিতে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান ঘটনাটি নিশ্চিত করে বলেন, "ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ রয়েছে। আমরা সেই ফুটেজগুলো সংগ্রহ করার কাজ করছি। সিসিটিভি ফুটেজ হাতে এলে কখন, কারা এবং কীভাবে এই ঘটনা ঘটিয়েছে, তা স্পষ্ট বোঝা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং মামলা করা হবে।"

ফেনীর এ-ক্যাটাগরির আহত জুলাই যোদ্ধা নাহিদুর রহমান এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, "জুলাই শহীদদের প্রতি অসম্মান জানাতেই এভাবে আগুন দেওয়া হয়েছে। যেহেতু আশপাশে সিসিটিভি ফুটেজ রয়েছে, আমরা বিশ্বাস করি পুলিশ চাইলে অতি দ্রুত এই দুর্বৃত্তদের আইনের আওতায় আনতে সক্ষম হবে।"

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ