বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের কুইজ প্রতিযোগিতা ও সিরাত কনফারেন্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হবিগঞ্জের সাড়া জাগানো অনলাইনভিত্তিক সংগঠন 'হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম'-এর জেলাব্যাপী সিরাত বিষয়ক কুইজ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব, পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও সিরাত কনফারেন্স শুক্রবার (১৪ নভেম্বর) হবিগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে।

দিনব্যাপী অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরাম সভাপতি হাফেজ সুহাইল আহমদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের জনপ্রিয় লেখক ও মিডিয়া ব্যক্তিত্ব রুহুল আমীন সাদী (সাইমুম সাদী) ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের তরুণ লেখক ও আলোচক সাবের চৌধুরী, হবিগঞ্জ হাইস্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জহিরুল ইসলাম, দারুন নাশাত স্কুল অ্যান্ড মাদরাসার ডিরেক্টর মাওলানা  আব্দুল হালিম নোমানি, বাংলাদেশ বেতারের হবিগঞ্জ জেলা প্রতিনিধি বিশিষ্ট সাংবাদিক শরীফ চৌধুরী৷

অনুষ্ঠান পরিচালনা করেন ফোরামের সাধারণ সম্পাদক তাফহীম চৌধুরী ও সহসাধারণ সম্পাদক মুহা. ইয়াহইয়া।

অনুষ্ঠানে বক্তারা সিরাতুন্নবী সা. সম্পর্কে সারগর্ভ আলোচনা করেন।

অনুষ্ঠানে প্রেরণা শিল্পীগোষ্ঠীর শিল্পীরা সংগীত গেয়ে গেয়ে দর্শকদের মাতিয়ে রাখেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ