রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব

মুফতি হাবীবুল্লাহ মাহমুদ কাসেমীর হাত ও পায়ের অপারেশন সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিশিষ্ট  আলেমে দ্বীন, জামিয়া মাদানিয়া বারিধারার মুহাদ্দিস মুফতি হাবীবুল্লাহ মাহমুদ কাসেমীর হাত ও পায়ের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) এই অস্ত্রোপচারের পর বর্তমানে তিনি চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

গত রোববার (৯ নভেম্বর) বগুড়ায় একটি সড়ক দুর্ঘটনায় তাঁর হাত ও পায়ে মারাত্মক আঘাত লাগে। পরে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়।

জানা গেছে, তাঁর অপারেশন সফল হয়েছে এবং ধীরে ধীরে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।

মুফতি হাবীবুল্লাহ মাহমুদ কাসেমীর পরিবার ও জামিয়া মাদানিয়া বারিধারা কর্তৃপক্ষ তাঁর দ্রুত ও সম্পূর্ণ আরোগ্য কামনায় দেশবাসীর কাছে আন্তরিক দোয়া চেয়েছেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ