বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

নৈতিক ও আদর্শবান প্রজন্ম গড়তে ইসলামী শিক্ষার বিকল্প নেই: মাওলানা ফখরুল ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিয়ানীবাজার উপজেলার বৈরাগীবাজার সিনিয়র মাদ্রাসায় বুধবার (১২ নভেম্বর) দুপুরে বার্ষিক শিশু শিক্ষা প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী ও সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম।
 
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,নৈতিক ও আদর্শবান প্রজন্ম গড়ে তুলতে ইসলামী শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষা শুধু পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য নয়, বরং জীবন গঠনের জন্য। দ্বীনি শিক্ষা মানুষকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করে।
অনুষ্ঠানে তিনি শিশু শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন এবং মাদ্রাসার বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন।
 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মো. সুলতান আহমদ, জনাব আকাব উদ্দিন, প্রিন্সিপাল মাওলানা মাহবুবুল আলম, কুড়ারবাজার ইউপি চেয়ারম্যান তুতিউর রহমান তুতা, মাওলানা শাহেদ আহমদ ও ওলিউর রহমান।
 
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাওলানা মোহাম্মদ আব্দুল হক।
শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে অনুষ্ঠানটি ছিল উৎসবমুখর পরিবেশে।বিজ্ঞপ্তি  
 
এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ