বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দক্ষিণ আফ্রিকার ফ্রি-স্টেট প্রদেশের ব্লুমফন্টেইন এবং কোয়াজুলু-নাটালের স্কটসবার্গের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশিসহ ১১ জন নিহত হয়েছেন।

গত রোববার (৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ফ্রি-স্টেট প্রদেশের ব্লুমফন্টেইন অঞ্চলের জাস্ট্রন এলাকায় সড়ক দুর্ঘটনায় জিকু নামে এক বাংলাদেশিসহ ৩ জন নিহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, জিকু এস্টেকস্পিট থেকে কুম্বি গাড়িতে করে পারমিট এক্সটেনশন করতে জোহানেজবার্গ যাচ্ছিলেন। পথে জাস্ট্রন এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পতিত হয়। ঘটনাস্থলে জিকু, গাড়িচালক নারী যাত্রীসহ ৩ জন নিহত হন। দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে আহতদের জাতীয়তা সম্পর্কে এখনো নিশ্চিত তথ্য জানায়নি স্থানীয় প্রশাসন।

নিহত জিকু মুন্সীগঞ্জ জেলার টংগিবাড়ি উপজেলার বালিগাঁও ইউনিয়নের বাসিন্দা। তিনি দীর্ঘ ১৫ বছর ধরে ব্লুমফন্টেইনের এস্টেকস্পিট এলাকায় বসবাস করে আসছিলেন।

এদিকে দেশটির কোয়াজুলু-নাটাল দক্ষিণ উপকূলে স্কটসবার্গের কাছে এন-২ রোডে একটি ট্রাক ও ভ্যানের (সেডান) সংঘর্ষে পাঁচ শিশুসহ ৮ জন নিহত হয়েছেন। রোববার (৯ নভেম্বর) রাত ১০টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।  

স্কটসবার্গের এন-২ রোডে একটি ভ্যান ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়, এতে ভ্যানে থাকা ১০ জন যাত্রীদের মধ্যে ৮ জন নিহত হন। নিহতদের মধ্যে পাঁচ শিশু এবং তিন প্রাপ্তবয়স্ক ব্যক্তি ছিলেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও ২ জন। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় পুলিশ এবং রোড ট্রাফিক ম্যানেজমেন্ট করপোরেশন এই দুর্ঘটনার কারণ তদন্ত করছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ