বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

মসজিদে ছুরিকাঘাতে মুসল্লিকে হত্যায় অভিযুক্ত যুবক গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বনগাঁও গ্রামে মসজিদের ভেতরে ছুরিকাঘাতে মুসল্লি ইমরুল মিয়াকে হত্যার ঘটনায় অভিযুক্ত রোসেল মিয়াকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার (৮ নভেম্বর) দিবাগত রাতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল

গ্রেপ্তার রোসেল মিয়া জেলার নবীগঞ্জ উপজেলার বনগাঁও গ্রামের আতিক মিয়ার ছেলে।

এর আগে একইদিন জেলার মাধবপুর উপজেলার বাঘাসুরা বাজার এলাকায় অভিযান চালিয়ে র্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল রোসেল মিয়াকে গ্রেপ্তার করে। পরে তাকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

র্যাব জানায়, সম্প্রতি নবীগঞ্জ উপজেলার হাসানখালি এলাকায় একটি কালভার্টের নিচে জাবেদ মিয়া নামের একজনের লাশ পাওয়া যায়। এ ব্যাপারে মামলা হয়। এ হত্যা মামলায় ১৬ সেপ্টেম্বর ইমরুল মিয়া গ্রেপ্তার হন। ২ নভেম্বর তিনি জামিনে মুক্তি পেয়ে কারাগার থেকে বের হয়ে বাড়িতে আসেন। এতে নিহত জাবেদের পরিবার ক্ষুব্ধ হয়। এরই পরিপ্রেক্ষিতে ৭ নভেম্বর জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় নিহত জাবেদের ভাই রোসেল মিয়া হঠাৎ ইমরুলের উপর হামলা করে ছুরিকাঘাত করেন।

পরে গুরুতর আহত হয়ে ইমরুল মিয়া মসজিদের মেঝেতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিক মুসল্লিরা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ