বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৫ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অবনত চিত্ত হুদায়বিয়ার সন্ধি: দৃষ্টিতে পরাজয়, বাস্তবে বিজয় স্থানীয় নির্বাচনে সবাই প্রার্থী হতে পারবেন, বেআইনি নির্দেশনা নয়: সিইসি নীলফামারীতে ছাত্র জমিয়তে একঝাঁক তরুণ শিক্ষার্থীর যোগদান জাতিসংঘে সভাপতির মেয়াদেই রোহিঙ্গা সমস্যার সমাধান দাবি ইসলামী আন্দোলনের উত্তরায় শপিং মলে আগুন, ঘণ্টাখানেকের চেষ্টায় নিয়ন্ত্রণে ইবনে খালদুন বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশি আলেমের পিএইচডি ডিগ্রি অর্জন পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আত্মহত্যা প্রতিরোধে মানসিক স্বাস্থ্যসেবা বাড়ানোর তাগিদ প্রতিমন্ত্রী মুহিতের দারুল উলূম রামপুরার ইসলাহি মাহফিল ১১ সেপ্টেম্বর, প্রধান আলোচক ওলিপুরী

আজ ইজতেমা নিয়ে তাবলিগের শুরায়ি নেজামের সংবাদ সম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নির্বাচনের আগে ৫৯তম বিশ্ব ইজতেমা না হওয়ার ব্যাপারে সরকারি সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তাবলিগের সাথীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে শুরায়ি নেজামপন্থীরা। আজ সোমবার (৩ নভেম্বর) বেলা ৩টায় জাতীয় প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এক বার্তায় জানান, সাম্প্রতিক সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচনের কারণে এবারের বিশ্ব ইজতেমা জানুয়ারি মাসে অনুষ্ঠিত হচ্ছে না। রোববার (২ নভেম্বর) সকালে সচিবালয়ে তাবলিগ জামাতের মুরব্বিদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানান— ভোটের পর সুবিধাজনক সময়ে বিশ্ব ইজতেমার আয়োজন করা হতে পারে।

এই প্রেক্ষাপটে সোমবার তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজাম এর পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে এবারের বিশ্ব ইজতেমা সম্পর্কিত গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও পরবর্তী কর্মপরিকল্পনা বিস্তারিতভাবে তুলে ধরা হবে ইনশাআল্লাহ।

সংবাদ সম্মেলনে তাবলিগ জামাতের মুরুব্বি ও দেশবরেণ্য উলামায়ে কেরাম উপস্থিত থাকবেন বলে জানান হাবিবুল্লাহ রায়হান।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ