সিলেটের জকিগঞ্জ সীমান্তে কৃষকের সবজি ক্ষেত ও বেড়া ভেঙে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে।
রোববার (২ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে জকিগঞ্জ উপজেলার বিয়াবাইল বিজিবি ক্যাম্পের অন্তর্গত মানিকপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে সুরমা নদীর চরে এ ঘটনা ঘটে।
ভারতীয় বিএসএফ নদী পার হয়ে বাংলাদেশ সীমান্তের ভিতরে ঢুকে এমন বল প্রয়োগ ও অন্যায় আচরণের তাৎক্ষণিক প্রতিবাদ করেন বাংলাদেশের স্থানীয় নাগরিকরা। পরে এলাকাবাসীর প্রতিরোধে পিছু হটে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
এ ঘটনায় বিজিবি পতাকা বৈঠকের প্রস্তাব দিলে বিএসএফ সোমবার সকালে পতাকা বৈঠকে বসার বিষয়ে সম্মতি দিয়েছে।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল ফাত্তাহ চৌধুরী বাবু জানান, ভারতের জালালপুর সীমান্তের পীননগর বিএসএফ ক্যাম্পের সদস্যরা ১৩৪৫ নম্বর সীমান্ত পিলার অতিক্রম করে বাংলাদেশের জকিগঞ্জ উপজেলার রসুলপুরে এসে সবজি চাষিদের সবজি চাষে বাধা দেন এবং বাশে বেড়া ভà