বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

সর্বদলীয় উলামা পরিষদ চুনারুঘাটের ফ্রি মেডিকেল ক্যাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হবিগঞ্জের চুনারুঘাটে সর্বদলীয় উলামা পরিষদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চুনারুঘাট ডিসিপি হাই স্কুল প্রাঙ্গণে এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে দুই শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে ফ্রি চিকিৎসা সেবা এবং ওষুধ গ্রহণ করেন।

মৌলভীবাজার সরকারি হাসপাতালের মেডিসিন ও ডায়াবেটিক বিশেষজ্ঞ চিকিৎসক ডা. আব্দুল মজিদ এবং চুনারুঘাটের প্রখ্যাত চিকিৎসক ডা. আবু হাফস মোহাম্মদ চিকিৎসা প্রদান করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদ সভাপতি মাওলানা নিযামুদ্দীন মিসবাহ। সাধারণ সম্পাদক মুফতি খন্দকার তৌফিকুল ইসলাম শুয়াইবী এবং যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক হুমায়ুন কবীরের যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট মাধবপুর আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী কাজী মাওলানা মখলিছুর রহমান।

বক্তব্য দেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক প্রভাষক আব্দুল করিম, জামায়াতে ইসলামী চুনারুঘাট উপজেলা আমির ইদরিস আলী,  চাটপাড়া ফাজিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আবুল হাসান, চুনারুঘাট ফয়জে মদীনা মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল কাইয়ুম,  ইসলামী আন্দোলন চুনারুঘাট উপজেলা সভাপতি কামাল উদ্দীন।

পরিষদের সহসভাপতি হবিগঞ্জ সওদাগর জামে মসজিদের খতিব মুফতি আব্দুল হালিম হোসাইনী দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ